Dhaka, Thursday | 23 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 23 July 2026 | English
শিরোনাম:

যশোরে চেতনানাশক স্প্র্রে ছিটিয়ে দুঃসাহসিক চুরি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:৫০ পিএম  (ভিজিটর : ১৩)

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের ঝিকরা গ্রামের একটি বাড়িতে পরিবারের সদস্যদের চেতনানাশক স্প্রে ছিটিয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে উপজেলার ঝিকরা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঝিকরা গ্রামের বাসিন্দা ইবাদুল হোসেন (১৮), তাঁর মা আরজিনা বেগম (৪৫) ও দাদি আমেনা বেগম (৬৫) রাতে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। 

রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে একদল দুর্বৃত্তরা বাড়ির বারান্দার গ্রিলের গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যদের নাকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে অচেতন করে দেয়। পরে ঘরে থাকা সেফ থেকে নগদ দুই লাখ টাকা, প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের নাকফুল, একজোড়া রুপার নূপুর এবং বিকাশ অ্যাকাউন্ট সংযুক্ত দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরদিন ভোরে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বারান্দার গ্রিলের তালা ভাঙা দেখতে পান। পরে ঘরের জিনিসপত্র এলোমেলো অব¯’ায় দেখে খোঁজাখুঁজি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হন। ঘটনার পর তারা অসু¯’ বোধ করলে ¯’ানীয় এক পল্লী চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী ইবাদুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের  প্রস্তুতি নি”িছলেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেক্সসোনা খাতুন বলেন, চুরির ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনা¯’লে পুলিশ পাঠানো হয়েছে।  অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হ”েছ। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝