রংপুরের কাউনিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়ন সংক্রান্ত কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা সভায় সভাপতিত্ব করেন।
সভায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন, প্রকৃত উপকারভোগী বাছাই, তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে নানাদিক বক্তব্যে উঠে আসে।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তানিয়া আকতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এনামুল হক প্রমূখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারকে সঠিকভাবে চিহ্নিত করে সরকারি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা। এ লক্ষ্যে মাঠপর্যায়ে দায়িত্বশীলতা, নিরপেক্ষতা এবং শতভাগ নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এফপি/ফ