Dhaka, Thursday | 23 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 23 July 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে বিদ্যালয়ে ল্যাপটপ উপহার দিলেন

সাইফুল ইসলাম চঞ্চল মাতবর

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:১৮ পিএম  (ভিজিটর : ১৩)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ভাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করতে বিদ্যালয়ের জন্য একটি ল্যাপটপ উপহার দিয়েছেন সমাজসেবক ও রাজনীতিবিদ সাইফুল ইসলাম চঞ্চল মাতবর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উদ্দিন মাতবরের পরিবারের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ল্যাপটপটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক খলিলুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজসেবক মো. নিরব মাতবর, মো. শাহ আলম শেখ, মো. ইমাম হোসেন শেখ, মো. কামাল হোসেন শেখ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাইফুল ইসলাম চঞ্চল মাতবর বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীরা যেন আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই বিদ্যালয়ের জন্য এই ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষা উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আমরা সবসময় শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের পাশে থাকতে চাই।”

বিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগের জন্য সাইফুল ইসলাম চঞ্চল মাতবর ও প্রয়াত চেয়ারম্যান আহসান উদ্দিন মাতবরের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের উন্নয়নে এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝