Dhaka, Thursday | 23 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 23 July 2026 | English
শিরোনাম:

ভারতে চলমান বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সমাধানের আশা বাংলাদেশের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:২৪ পিএম  (ভিজিটর : ২৯)

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত তার জনগণের উদ্বেগ ও অবস্থান বিবেচনায় নিয়ে চলমান সংকট দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান করবে—এমনটাই প্রত্যাশা বাংলাদেশের।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিবেশী দেশে চলমান শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, “গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্র হিসেবে আমরা আশা করি, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ চায় এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক।”

এদিকে, অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কথিত টেলিফোন আলাপের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

তবে এ বিষয়ে প্রাসঙ্গিক তথ্য পাওয়া গেলে সরকার বিষয়টি তদন্ত করবে বলেও জানান তিনি।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝