Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

আসিফ-হাসনাত চিটার, বাটপার—দাবি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের

প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৯:১৯ পিএম  (ভিজিটর : ৬৪)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জাতীয় সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহকে চিটার-বাটপার ও অমানুষ হিসেবে উল্লেখ্য করেছেন বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

সোমবার (১ জুন) সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, ‘৫ আগস্টের পর দুজন লোক, যাদের একজন উপদেষ্টা ছিলেন। কুমিল্লার ডিসিকে গিয়ে বলেছেন ১৫ কোটি টাকা দাও।রাজস্ব ভাণ্ডারের টাকা না দিয়া উপায় নাই। আরেকজনের নাম হাসনাত আব্দুল্লাহ। তিনি এখন এমপি। তিনি গিয়ে ডিসিকে বলছেন আমারে ১০ কোটি টাকা দিয়ে দাও।’

উপস্থিত জনতার উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘এরা চরম অমানুষ, চিটার, বাটপার। এদের মতো মানুষ ধ্বংস করার মতো কোনো মেশিন এখন পর্যন্ত বাংলাদেশে আবিষ্কার হয়নি।’

অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা তিনি বলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের চারটি প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে এবং ৩০ বছর বয়স হয়নি, এমন তরুণরা উপদেষ্টা হয়ে দেশ-বিদেশে শত শত কোটি টাকা পাচার করেছে।’

ফজলুর রহমান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি আমাদের নতুন জেনারেশনটা ধ্বংস হয়ে গেছে। এ দেশে সুদূরপ্রসারী চক্রান্তের মাধ্যমে গোপন বা গুপ্ত সংগঠন তৈরি করে একটা বিশেষ রাজনৈতিক দল গঠন করা হয়েছে। এই প্রজন্মের তরুণদের মাঝে কোনো লেখাপড়া নেই, খেলাধুলা নেই, সংগীত-সংস্কৃতি নেই, এমনকি প্রকৃত ধর্মপালনও নেই।’

তিনি আরো বলেন, ‘তাদের মূল কাজই হলো কিভাবে চক্রান্ত আর ষড়যন্ত্রের জাল বুনে ছাত্রসমাজকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে রাজপথের মিছিলে নামানো যায়। তরুণদের জীবনকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে তারা মূলত নিজেদের আখের গুছিয়েছে।’

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝