Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

পিরোজপুরের মঠবাড়িয়া পৃথক ঘটনায় ২ জন খুন, গ্রেপ্তার ২

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৭:৪৭ পিএম আপডেট: ২৪.০৫.২০২৬ ৭:৪৮ পিএম  (ভিজিটর : ৭৫)

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক ঘটনায় দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৪ মে) উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফ (৩৫) কে নিজ বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

এদিকে একই দিনে উপজেলার ৬নং টিকিকাটা ইউনিয়নে কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (২৬) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ইউসুফ শরীফ হত্যা মামলায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ড দুটির ঘটনায় এখন পর্যন্ত কোনো পরিবার থানায় মামলা করতে আসেনি।

তিনি আরও জানান, দুইটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে কাজ করছে। তদন্তের পর বিস্তারিত কারণ জানা যাবে।

পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় মঠবাড়িয়া উপজেলায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝