Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

শিশু রামিসার হত্যাকারীর বিচারের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:৩৪ পিএম  (ভিজিটর : ১১০)

শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর ফাঁসির দাবিতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলা পরিষদের সামনে উলামায়ে কেরাম ও তৌহিদি জনতা, প্রথম আলো বন্ধুসভা এবং রামিসার চাচা লিমন মোল্লার উদ্যোগে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। এ সময় তারা “ধর্ষণ ও হত্যার বিচার চাই”, “শিশুর নিরাপত্তা নিশ্চিত করো” এবং “জাস্টিস ফর রামিসা” সহ বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। শিশু রামিসার ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মার্কাস মসজিদের খতিব মাওলানা ওবায়দুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আরিফ রাব্বানি, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, রামিসার চাচা লিমন মোল্লা, মধ্য বাজার মসজিদের খতিব হাফেজ ইসমাইল হোসেন, গড়কান্দা মসজিদের ইমাম মাহমুদুল হাসান, উপজেলা মসজিদের ইমাম সামিদুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের ইমাম তৈয়ব আলী আকন্দ, সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়জিৎ দত্ত শ্যামল, অ্যাডভোকেট ইয়াসমিন আক্তার, প্রথম আলো শেরপুর প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল, নালিতাবাড়ী প্রথম আলো বন্ধুসভার সভাপতি অভিজিৎ সাহা, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক সাব্বির হোসেন বাদশা, সাদ আল জুনায়েদ, স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ি ও মাওলানা মাহাদি হাসান সিদ্দিকী প্রমুখ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝