Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

সরাইলে বালিশের ভেতরে লুকানো গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:০৫ এএম  (ভিজিটর : ২৫৩)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অভিনব কৌশলে বালিশের ভেতরে লুকিয়ে গাঁজা পরিবহনের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (২০ মে) দুপুরে সরাইল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানে সোহেল (পিতা: মৃত আব্দুল হালিম) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মুসলিমপাড়া এলাকার বাসিন্দা।

এ সময় তার সঙ্গে থাকা দুটি বালিশ তল্লাশি করে ভেতরে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনজুর কাদের ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝