Dhaka, Wednesday | 20 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 20 May 2026 | English
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বাবরকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিল বাংলাদেশ
শিরোনাম:

গড়াই নদীতে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:২৯ পিএম  (ভিজিটর : ১১)

তীব্র গরমে একটু প্রশান্তির আশায় পরীক্ষা শেষে বাড়ী ফিরে গড়াই নদে গোসল করতে গিয়েছিল দুই এসএসসি পরীক্ষার্থী। সেই প্রশান্তির গোসলই তাদের জন্য কাল হলো। নদের পানিতে ডুবে অকালে প্রাণ হারিয়েছে এই দুই শিক্ষার্থী।

বুধবার (২০ মে) দুপুরে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় গড়াই নদে ওই শিক্ষার্থীদের মৃত্যু হয়। তারা হলো, সদর উপজেলার হাটস হরিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৭) ও মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)।

পারিবারিক সূত্র ও স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, দুই শিক্ষার্থী হাটস হরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা পূর্ব পরিচিত এবং বন্ধু। বুধবার পরীক্ষা শেষে তারা ঠিক করে তীব্র গরম থেকে একটু প্রশান্তি পেতে গড়াই নদে গোসলে যাবে। পরে বেলা ২টার দিকে তারা হরিপুর ব্রিজ এলাকায় গড়াই নদে নামে। একপর্যায়ে তারা নদে তলিয়ে যায়।

স্থানীয়রা দেখতে পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে তার আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানতে পেরেছি’। এদিকে দুই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝