Dhaka, Wednesday | 20 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 20 May 2026 | English
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বাবরকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিল বাংলাদেশ
শিরোনাম:

কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলে প্রতিবন্ধিতা-অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ

প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৭:১৮ পিএম  (ভিজিটর : ৬৬)

কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের উদ্যোগে DIDRM CALL Programme-এর আওতায় “প্রতিবন্ধিতা-অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা” এবং “অন্তর্ভুক্তিমূলক সামাজিক নিরাপত্তা সেবা” বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ দুটি ১৭ থেকে (২০ মে) বুধবার পর্যন্ত কারিতাস খুলনা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

খুলনার দাকোপ উপজেলার সুতারখালী এবং কয়রা উপজেলার মহারাজপুর এলাকা থেকে মোট ২৬ জন অংশগ্রহণকারী অংশ নেন, যার মধ্যে ৮ জন ছিলেন প্রতিবন্ধী ব্যক্তি। প্রতিটি প্রশিক্ষণ দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অন্তর্ভুক্তিমূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশিক্ষণের উদ্বোধন করেন কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. আলবিনো নাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সমাজসেবা পরিচালক মোঃ আবু তালেব এবং সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, খুলনা।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET)-এর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল হোসেন প্রশিক্ষণে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী আদেশ (SoD), দুর্যোগ ব্যবস্থাপনা আইন, সেন্দাই ফ্রেমওয়ার্ক এবং সামাজিক নিরাপত্তা সেবা বিষয়ে জ্ঞানভিত্তিক সেশন পরিচালনা করেন।

এছাড়াও কারিতাস বাংলাদেশের CBMG-এর Disability Inclusion Officer তানজিনা সাইফুল, DRR-CCA Project-এর Project Coordinator পবিত্র কুমার মণ্ডল, DIDRM CALL Programme-এর Project Manager সুব্রত মল্লিক এবং MEAL Officer এন্টনি পলক হালদার অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ প্রস্তুতি ও সামাজিক নিরাপত্তা সুরক্ষা বিষয়ক বিভিন্ন সেশন পরিচালনা করেন।

এই উদ্যোগের মাধ্যমে দুর্যোগ প্রস্তুতি ও সামাজিক সুরক্ষা কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ এবং অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়, যাতে কেউ পিছিয়ে না থাকে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝