Dhaka, Wednesday | 20 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 20 May 2026 | English
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বাবরকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিল বাংলাদেশ
শিরোনাম:

তানোরে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা

প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:০৭ পিএম  (ভিজিটর : ৭)

রাজশাহীর তানোর উপজেলা-এ আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

পাশাপাশি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া উপজেলা সদরের থানা মোড় ও জিরোপয়েন্ট এলাকায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকরা।

সভা শেষে উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, যৌতুক নিরোধ কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং উপজেলা চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভাও অনুষ্ঠিত হয়। একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝