Dhaka, Wednesday | 20 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 20 May 2026 | English
পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বাবরকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিল বাংলাদেশ
সব পুড়লেও অক্ষত কুরআনের হরফ!
শিরোনাম:

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১:৫৭ পিএম আপডেট: ২০.০৫.২০২৬ ১:৫৯ পিএম  (ভিজিটর : ৩৩)

বাগেরহাটে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিঘাটায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন- আব্দুল কাদের, বাহাদুর শিকদার (৪২) ও মনির হোসেন মুন্না (৩২)। এদের মধ্যে আব্দুল কাদের ছিলেন মোটরসাইকেল চালক। তিনি ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা আর বাকি ২ জনই দাকোপ এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, মোংলা থেকে মোটরসাইকেলযোগে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। চুলকাঠির ভট্ট বালিঘাটায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে একজন মারা যান। আহত ২ জনকে হাসপাতালে নেওয়া হয়।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল খাঁন বলেন, সড়ক দুর্ঘটনার শিকার দুজনকে হাসপাতালে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, আহত অবস্থায় উদ্ধার করে দুই জনকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, চুলকাঠির ভট্ট বালিঘাটায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত দুজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝