Dhaka, Wednesday | 20 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 20 May 2026 | English
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বাবরকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিল বাংলাদেশ
সব পুড়লেও অক্ষত কুরআনের হরফ!
৬৫,৫৯২ হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন, ১৮ বাংলাদেশির মৃত্যু
শিরোনাম:

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা, প্রশাসকের বিরুদ্ধে নিউজ বয়কট

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:২৫ পিএম আপডেট: ১৯.০৫.২০২৬ ৯:২৮ পিএম  (ভিজিটর : ৫৩)

সাংবাদিকদের পেশাগত কাজে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের বাধাদানের প্রতিবাদে অনুষ্ঠান বয়কট করে সাংবাদিকরা। পরে সাংবাদিকরা দামুড়হুদা প্রেসক্লাবে এক জরুরী সভায় জেলা প্রশাসকের সকল নিউজ বয়কটের ঘোষনা দেন।

মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে দামুড়হুদা ইউনিয়ন পরিষদের এক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে যৌন হয়রানি (ইভটিজিং) বাল্যবিবাহ, বিবাহ বিচ্ছেদ, মাদক, জঙ্গিবাদ দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বেলা ৩ টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসক লুৎফুন নাহার উপস্থিত হন বিকেল ৪ টায়। 

ফলে দীর্ঘ সময় প্রচন্ড রোদ গরমে কোমলমতি শিক্ষার্থীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা ও মসজিদের ইমামগণ অতিষ্ট হয়ে পড়েন।

বিকেল ৪ টার পর অনুষ্ঠান শুরু হলে দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনরত (ভিডিও ধারণ) করছিলেন। এমন সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার অনেকটা ধমকের সাথে সাংবাদিকের পেশাগত কাজ বন্ধ করতে বলেন এবং দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল কে নির্দেশনা দেন, “আপনি সাংবাদিক কন্ট্রোল করবেন”। জনসম্মুখে মাইকে সাংবাদিকদেরকে এমন হেয় প্রতিপন্ন করেন। এসময় সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করে অনুষ্ঠানস্থল ত্যাগ করন। পরে তাৎক্ষনিক সাংবাদিকরা প্রেসক্লাবে এজ জরুরী সভায় মিলিত হন।

দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজির ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় সর্বসম্মতিক্রে দামুড়হুদা উপজেলায় জেলা প্রশাসকের নিউজ বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এবিষয়ে অনুষ্ঠানের সভাপতি দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি বলেন বিষয়টা দুঃখজনক।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝