Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:৪১ পিএম আপডেট: ০৪.০৭.২০২৬ ৪:১১ পিএম  (ভিজিটর : ৯০)

যশোর ও ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে চাঞ্চল্যকর প্রতিবন্ধী আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। গ্রেফতারকৃতরা হলেন নড়াইলের উত্তর খলিশাখালী গ্রামের প্রসেনজিৎ (২৫) এবং অপূর্ব (২৪)।

গত ২৫ জুন দিবাগত রাত ৩টার দিকে মামলার আসামিরা তাকে চুরির অপবাদ দিয়ে প্রসেনজিৎয়ের বাড়ির সামনে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করেন।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই সকালে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভিকটিমের ভাই গোলাম নবী হোসেন বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম আনোয়ার হোসেন (৩২) একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন।
 
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, যশোর ক্যাম্পের একটি দল ৩ জুলাই সন্ধ্যায় ঝিকরগাছার মিশ্রী দেয়াড়া এলাকায় অভিযান চালিয়ে অপূর্বকে গ্রেফতার করে। একই দিন রাত ১০টার দিকে র‍্যাবের ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল ফরিদপুরের বোয়ালমারী থানার জয়পাশা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি প্রসেনজিৎকে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ চাঞ্চল্যকর হত্যা ও অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানিয়েছে।

এফপি/সা

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝