Dhaka, Tuesday | 28 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 July 2026 | English
শিরোনাম:

কামারখাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:০১ পিএম  (ভিজিটর : ১৫৭)

তৃণমূল পর্যায়ে জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ১২টায় কামারখাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান হালদার। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কাউসার আহমেদ এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

বাজেট সভায় রাজস্ব আয় ধরা হয়েছে ২১ লাখ ১ হাজার ৫০০ টাকা, উন্নয়ন ১ কোটি ১৩ লাখ ৮ হাজার ৫৫৬ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৪৫০ টাকা  এবং রাজস্ব উদ্ধৃত্ত ৬২ হাজার ৫০ টাকা।

এসময়  উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিয়াজুল ইসলাম সিয়াম, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো. খোরশেদ শিকদার, ইউপি সদস্য মনিরুজ্জামান, ইলিয়াস মুন্সী, মিজান মৃধা, নারী ইউপি সদস্য পারভীন ও সেলিনা বেগম, মালয়েশিয়া যুবদলের সাবেক কোষাধ্যক্ষ ও স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. আব্দুল হাকিম দেওয়ান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ঝুমুর মল্লিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝