রংপুরের কাউনিয়ায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) বিকাল তিনটায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সুলতানা সরদার, উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান তমাল, মিল-চাতাল মালিক সমিতির সভাপতি মিনহাজুর রহমান হেনা, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ওসিএলএসডি দীলিপ চন্দ্র রায় প্রমূখ। উদ্বোধন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মুনাজাত করা হয়।
সংশ্লিষ্টরা জানায়, এবারো কৃষক এ্যাপসে নিবন্ধিত উপজেলার কৃষকদের মধ্যে লটারীর মাধ্যমে ২৫৭ জন কৃষকের প্রত্যেকের ৩ মেট্রিকটন করে ৩৬ টাকা কেজি দরে ৭৭১ মেট্রিকটন ধান সংগ্রহ এবং ৩১ জন মিলারের মাধ্যমে ১৩৮৮ মেট্রিকটন চাল ৪৯ টাকা কেজি হিসেবে ক্রয় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ করা হবে।
এফপি/জেএস