চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) সাবেক মহাপরিচালক এবং বিসিএস তথ্য ক্যাডারের ১৯৭৯ ব্যাচের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সনৎ কুমার বিশ্বাস মারা গেছেন।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে ডিএফপি পরিবার গভীরভাবে শোকাহত। এছাড়া ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, সনৎ কুমার বিশ্বাস ১৯৫১ সালে নড়াইলের চারিখাদা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এফপি/অ