Dhaka, Friday | 9 October 2026
         
English Edition
   
Epaper | Friday | 9 October 2026 | English
শিরোনাম:

রাঙ্গামাটিতে ৮ শতাধিক অসহায় ও দুস্থদের ফ্রি মেডিকেল সেবা দিয়েছে সেনাবাহিনী

প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:১৮ এএম  (ভিজিটর : ১৩)

বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন ও সিএমএইচের উদ্যোগে রাঙ্গামাটি সদর হাপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ বিতরণ করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টা থেকে রাঙ্গামাটি রিজিয়ন ও সিএমএইচের যৌথ উদ্যোগে রাঙ্গামাটি সদর হাসপাতালে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবরসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রাঙ্গামাটি সদর জোন কমান্ডার চিকিৎসাসেবা গ্রহণকারী অসুস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
 
দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পেইনে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৮ শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

পার্বত্য অঞ্চলের দুর্গম ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা, পর্যাপ্ত মানসম্মত চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সীমিত সুযোগের কারণে এখানকার প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ নিয়মিত ও মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে থাকে। এ বাস্তবতায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ বিতরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি রিজিয়ন ও রাঙ্গামাটি সিএমএইচের উদ্যোগে এই বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝