Dhaka, Monday | 1 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 1 June 2026 | English
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
শিরোনাম:

সিংড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছরের কিশোর আটক

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:১৯ পিএম  (ভিজিটর : ৪২)

নাটোরের সিংড়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে এক কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে। বর্তমানে কন্যা শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই স্থানীয় জনতা অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (১৮ মে) বিকেল ৫ থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে আতাইকুলা গ্রামের এক শিশু (৫) নিজ বাড়িতে একা ছিল। এই সুযোগে পার্শ্ববর্তী ডাঙ্গাপাড়া গ্রামের কিশোর (১৩) ঘরে ঢুকে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। একই সাথে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত কিশোরকে আটক করে স্থানীয়রা।

পরে গুরুতর আহত শিশুকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। অভিযুক্ত কিশোর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝