Dhaka, Monday | 18 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 18 May 2026 | English
ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি
ঈদুল আজহার তারিখ ঘোষণা
বাংলাদেশ দলে জয়ের সুবাস, হোয়াইটওয়াশের মুখে পাকিস্তান
এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন
শিরোনাম:

মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ , মা-ছেলেসহ আহত ৩

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:২৩ পিএম  (ভিজিটর : ৫৯)

নওগাঁর মান্দায় মহাসড়কের পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এছাড়া একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (১৮ মে) নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদের সামনে এবং বিজয়পুর এলাকায় পৃথক এ দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দুপুরে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়েছিলেন শাহার আলী (৬৫)। সন্ধ্যা ৭টার দিকে তিনি দেলুয়াবাড়ী থেকে ভ্যান নিয়ে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে কুসুম্বা ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত শাহার আলী মান্দা উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে কুসুম্বা ইউনিয়ন পরিষদে রাখেন।

এর আগে, একই দিন সকাল ৬টার দিকে মহাসড়কের বিজয়পুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা মা-ছেলে ও চালকসহ তিনজন গুরুতর আহত হন।

আহতরা হলেন, জয়পুরহাট জেলার সদর এলাকার ধানমন্ডি গ্রামের আমিনুল ইসলাম (৩৬), তার মা আকলিমা বেগম (৬২) এবং মাইক্রোবাস চালক আমজাদ হোসেন (৫০)।

জানা গেছে, আমিনুল ইসলাম তার অসুস্থ মাকে নিয়ে চিকিৎসার জন্য মাইক্রোবাসযোগে রাজশাহী যাচ্ছিলেন। পথে বিজয়পুর এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ও ওসি (তদন্ত) আলিফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাইক্রোবাসকে ধাক্কা দেওয়া ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে সন্ধ্যা ৭টার দুর্ঘটনায় দায়ী অজ্ঞাত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। দুটি ঘটনার বিষয়েই আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝