Dhaka, Monday | 18 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 18 May 2026 | English
ঈদুল আজহার তারিখ ঘোষণা
বাংলাদেশ দলে জয়ের সুবাস, হোয়াইটওয়াশের মুখে পাকিস্তান
এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন
তনু হত্যা মামলায় নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই
শিরোনাম:

সরাইলে যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:৪১ পিএম  (ভিজিটর : ৬১)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কিছু নেতা-কর্মীর ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

সোমবার (১৮ মে) বাদ আছর উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতা-কর্মীরা। এ সময় তারা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

মিছিল শেষে উপজেলা সদরের হাসপাতাল মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খান-এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম তারেক এবং সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি বরকত উল্লাহ মিন্টু।

এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার (১৭ মে) সকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা শেখ মো. মুন্নার নেতৃত্বে কিছু নেতা-কর্মী উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করেন। পরে শাহবাজপুর ব্রিজের কাছে গিয়ে মিছিলটি শেষ হয়।

এর প্রতিবাদে একই দিন সন্ধ্যায় সরাইল উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরাও বিক্ষোভ মিছিল বের করেন এবং সরাইল থানা চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

একই দাবিতে বাদ আছর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝