শেরপুরের নালিতাবাড়ীতে শাহীন স্কুল থেকে এক শিক্ষার্থীর সাইকেল চুরির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চোরকে আটক করেছে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা।
পরে তাকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ১১টা ১১ মিনিটের দিকে শাহীন স্কুল নালিতাবাড়ী শাখার সাইকেল স্ট্যান্ড থেকে অভিনব কায়দায় এক শিক্ষার্থীর সাইকেল চুরি করে নিয়ে যায় সেলিম (১৯) নামে এক যুবক। ঘটনার পর স্কুলের সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়ে। পরে ফুটেজ থেকে অভিযুক্তকে শনাক্ত করে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর দুপুরের দিকে উপজেলার পাঁচগাঁও এলাকা থেকে চুরি হওয়া সাইকেলসহ সেলিমকে আটক করেন শাহীন স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। পরে তাকে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এফপি/জেএস