Dhaka, Thursday | 30 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 30 July 2026 | English
শিরোনাম:

পুলিশের নাকের ডগায় স্বর্ণের দোকানে চুরি

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:৪০ পিএম  (ভিজিটর : ৫৪)

নাটোরের লালপুরে থানা সংলগ্ন একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার খোয়া গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

বুধবার (৬ মে) এ ঘটনায় লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক মো. আব্দুল খালেক।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় লালপুর থানার বিপরীতে অবস্থিত ‘বিসমিল্লাহ জুয়েলার্স’ নামের দোকানটিতে এ চুরির ঘটনা ঘটে। দোকান মালিক জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। পরদিন ভাতিজার অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় দোকানটি বন্ধই ছিল।

বুধবার সকাল ৮টার দিকে দোকানে এসে তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি দেখতে পান, দুর্বৃত্তরা টিনের চাল ও নিচের লোহার রড কেটে ভেতরে প্রবেশ করেছে। পরে দোকানের স্বর্ণ ও রুপার বিভিন্ন অলংকার খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন তিনি। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানান তিনি।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝