Dhaka, Saturday | 26 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 26 September 2026 | English
শিরোনাম:

কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:২৬ পিএম  (ভিজিটর : ৬৫)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নকে মাদক মুক্ত করার লক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৬ মে) রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে একটি শোভাযাত্রা ইউনিয়ন পরিষদ ভবন চত্ত্বর থেকে শুরু হয়ে মনোহর মার্কেটসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পরিষদ ভবন হলরুমে এসে একটি সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।

রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া,উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ইউপি সদস্য  মৃণাল কান্তি হালদার রাখেন।

বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। এ জন্য শুধু পুলিশের উপর নির্ভর করে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অভিভাবকদের আরো সচেতন হতে হবে। মাদক নির্মূলে আরো সামজিক কর্মকান্ড বারাতে হবে। তবেই মাদক নির্মূল করা সম্ভব।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝