Dhaka, Sunday | 3 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 3 May 2026 | English
হাম ও হামের উপসর্গে প্রাণ গেল ১০ শিশুর
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

ঘোড়াঘাটে ৫ মাদকসেবী গ্রেফতার

প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৪:৫৯ পিএম  (ভিজিটর : ৬)

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে মাদকবিরোধী নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে ঘোড়াঘাট থানা পুলিশ। অভিযান চলাকালীন নিষিদ্ধ মাদক ট্যাপেন্ডাটোল সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের রাতেই ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত এই ৫ আসামীকে আজ রবিবার (৩ মে) প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। বিশেষ করে ব্যাথানাশক ট্যাবলেট 'ট্যাপেন্ডাটোল' যা বর্তমানে মাদক হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। 

উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

এফপি/অ 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝