Dhaka, Sunday | 3 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 3 May 2026 | English
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
শিরোনাম:

ওসাসুনাকে হারিয়ে শিরোপার দুয়ারে বার্সেলোনা

প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ১২:২১ পিএম  (ভিজিটর : ২৯)

শিরোপা দৌড়ে খুব একটা স্বস্তির পারফরম্যান্স না হলেও লক্ষ্য পূরণে ঠিকই সফল হলো বার্সেলোনার। শেষ দিকে জমে ওঠা লড়াইয়ে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার পথে বড় এক ধাপ এগিয়ে গেছে কাতালানরা।

শনিবার (২ মে) রাতে এল সাদরে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। প্রথমার্ধে ৭০ শতাংশের বেশি সময় পজেশন রাখলেও প্রতিপক্ষের বক্সে তেমন কার্যকর কিছু করতে পারেনি তারা। বরং আক্রমণে তুলনামূলক বেশি ধার দেখায় স্বাগতিক ওসাসুনাই।

৩৬তম মিনিটে ম্যাচের প্রথম বড় সুযোগ তৈরি করে ওসাসুনা। ক্রোয়াট স্ট্রাইকার আন্তে বুদিমিরের শট পোস্টে লেগে ফিরে আসে। এর দুই মিনিট পর দূর থেকে নেয়া তার আরেকটি শটও বিপদ তৈরি করে, তবে বার্সেলোনার গোলরক্ষক হোয়ান গার্সিয়া ঝাঁপিয়ে বল বাইরে পাঠান।

দ্বিতীয়ার্ধেও শুরুর দিকে আক্রমণে ধার বাড়াতে পারেনি বার্সেলোনা। ৫০তম মিনিটে এরিক গার্সিয়ার হেড পাস থেকে দারুণ সুযোগ পান দানি ওলমো, কিন্তু গোলমুখে পা ছোঁয়াতে ব্যর্থ হন তিনি।

ম্যাচের গতি বদলাতে ৬২তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন কোচ হ্যান্সি ফ্লিক। দানি ওলমো, গাভি ও রুনি বার্দগির জায়গায় নামানো হয় ফেররান তরেস, ফ্রেংকি ডি ইয়ং ও মার্কাস র‌্যাশফোর্ডকে। এই বদলেই আসে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত।

৮১তম মিনিটে ডেডলক ভাঙে বার্সেলোনা। র‌্যাশফোর্ডের দারুণ ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন রবার্ট লেভানদোভস্কি। লা লিগায় এটি তার ১৩তম গোল, আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ১৮তম।

গোলের পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তরেস। ফের্মিন লোপেসের থ্রু বল ধরে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

তবে সহজে হার মানেনি ওসাসুনা। দুই মিনিটের ব্যবধানে একটি গোল শোধ করে তারা। দারুণ এক হেডে ব্যবধান কমান রাউল গার্সিয়া। এতে শেষ মুহূর্ত পর্যন্ত ফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও আর কোনো গোল হয়নি।

এই জয়ে ৩৪ ম্যাচে ২৯ জয় ও এক ড্রয়ে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

রোববার (৩ মে) এস্পানিওলের মাঠে রেয়াল মাদ্রিদ জিততে না পারলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। তা না হলে, আগামী সপ্তাহে নিজেদের মাঠে ক্লাসিকোয় হার এড়ালেই ট্রফি জয় নিশ্চিত করবে তারা।

অন্যদিকে, ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে রয়েছে ওসাসুনা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝