Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ১০:৪২ এএম আপডেট: ০৩.০৫.২০২৬ ১১:৩০ এএম  (ভিজিটর : ১০৬)

সিলেটে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবাই নির্মাণ শ্রমিক ও পিকআপ শ্রমিক বলে জানা গেছে। তবে এখনো তাদের পুরো নাম-পরিচয় জানা যায়নি। 

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ডিআই পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জ যাচ্ছিলেন। তেলিবাজার ব্রিজের কাছে যাওয়ার পর একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা ৮ জন মারা যান। আহত হন আরও কয়েক জন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির সাতজন নিহত হওয়া তথ্য নিশ্চিত করেছেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝