Dhaka, Saturday | 2 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 2 May 2026 | English
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
শিরোনাম:

কয়রায় নতুন এসিল্যান্ড হিসেবে জান্নাতুল ফেরদৌসের যোগদান

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১২:০৬ পিএম  (ভিজিটর : ৪)

খুলনার উপকূলীয় জনপদ কয়রা উপজেলায় দীর্ঘ সময় পর নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জান্নাতুল ফেরদৌস। আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে উপস্থিত হয়ে বুধবার সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

গত বছর ১১ নভেম্বর সহকারি কমিশনার (ভূমি) বিএম তারিক উজ জামান ইউএনও হিসেবে পদোন্নতি পেয়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বদলি হয়ে চলে যান। তারপর থেকে কয়রা উপজেলায় এসিল্যাড পদটি দীর্ঘ পাঁচ মাস ১৮ দিন শূন্য ছিল। ফলে সাধারণ মানুষের জমিজমা সংক্রান্ত নামজারি (মিউটেশন) বিবিধি কেস এবং দাপ্তরিক কাজেট জন্য চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল।

দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা দিনের পর দিন ঘুরেও তাদের সমস্যার সমাধান পাচ্ছিলেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব পালন করলেও কাজের চাপে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছিল।

যোগদান পরবর্তী সময়ে নবনিযুক্ত এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

তিনি জানান, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।  দালালের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি সাধারণ মানুষকে সেবা প্রদানের বিষয়ে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝