Dhaka, Wednesday | 17 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 17 June 2026 | English
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে পাঠাচ্ছে ভারত
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস
আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
রাজধানী থেকে এখনই সরছে না বাসস্ট্যান্ড: সড়ক পরিবহনমন্ত্রী
শিরোনাম:

পত্নীতলায় বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৫২ পিএম  (ভিজিটর : ৪৩)

নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌর এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ এবং রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন রাস্তায় শোভা বর্ধন পরিবেশ রক্ষায় নানা জাতের বৃক্ষরোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নজিপুর বণিক কমিটির সাধারণ সম্পাদক এম আর মোস্তফা, সহ-সভাপতি সাজেদুর রহমান দুলাল, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভিপি আবু তাহের চৌধুরী মন্টু, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন, মাতাজিহাট বিএম কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, মাটি্ন্দর ইউনিয়ন পরিষদের সচিব শাহ আলম, মাটিন্দর বিএম কলেজের অধ্যক্ষ বিমল কুমার বর্মনপ্রমুখ।

বৃক্ষরোপন কার্যক্রমে নজিপুর সরকারি কবরস্থানের সামনে ধামুরহাট-নজিপুর রাস্তার পাশে কৃষ্ণচূড়ার গাছ লাগানো হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন রাস্তার পাশে বৃক্ষরোপন করা হবে বলে উদ্যোক্তারা জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝