Dhaka, Wednesday | 29 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 April 2026 | English
আরও ৫ দিন থাকতে পারে বৃষ্টি
বৃষ্টির দিনেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে?
রাজধানীতে সকাল থেকে বৃষ্টি
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
শিরোনাম:

শ্রমিক দিবসে মাগুরায় ফেডারেশনের মতবিনিময় সভা

প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৮ পিএম  (ভিজিটর : ৯)

মাগুরায় পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের মাগুরা জেলা শাখার পক্ষ থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা করেছে।

(২৯ এপ্রিল) বুধবার দুপুরে শহরের কাউন্সিল পাড়ায় আল আমিন ইনস্টিটিউট স্কুলে এ মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারি সাজ্জাদুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিকশা-ভ্যান শ্রমিক ঐক্য পরিষদের মাগুরা জেলা সভাপতি মোঃ সাইফুল্লাহ, সিনিয়র সাংবাদিক মোঃ ওয়ালিউর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী মোল্লা, সা্বেক শ্রমিক নেতা মোঃ মোজাফফর হোসেন মুন্না, আব্দুল হামিদসহ আরো অনেকে।

মত বিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী পহেলা মে ৪ থানায় র‍্যালী,লিফলেট বিতরন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। মত বিনিময় সভায় বক্তারা আরও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দৃষ্টি আর্কষন করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝