Dhaka, Sunday | 2 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 2 August 2026 | English
শিরোনাম:

কালীগঞ্জ মাছ দিতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:০৮ পিএম  (ভিজিটর : ১১০)

গাজীপুরের কালীগঞ্জে মো. জাকির হোসেন খান (৩২) নামে এক যুবক বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

নিহত জাকির উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বারাইয়া গ্রামের সুলতান খানের ছেলে।

স্থানীয়দের বরাত ওসি জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও জাকির হোসেন বিল থেকে মাছ ধরে বাড়িতে ফেরেন। পরে সেই মাছ বিক্রির জন্য প্রতিবেশী রতন বেপারীর কাছে দিতে গেলে তিনি বাজারে গেছেন বলে জানতে পারেন। এ সময় সেখানে তার এক বন্ধু শরীফের সঙ্গে দেখা হয়। শরীফ নিজের বাড়ির জন্য কিছু ছোট মাছ পাঠাতে বললে জাকির তা নিয়ে রওনা দেন।

পথিমধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে তিনি গুরুতরভাবে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

এদিকে একই সময়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে হামিদ খান নামের এক ব্যক্তি জাকিরকে রাস্তায় পড়ে থাকতে দেখে চিৎকার করে লোকজনকে ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝