কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পানিতে ডুবে ওয়াহিয়া (১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ওয়াহিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজম কলোনী এলাকার বাসিন্দা জসিমের কন্যা।
রোববার (২ আগস্ট) দুপুরে শিশুটিকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসপিয়া তারিন তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর ২টা ৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসক জানান পানিতে ডুবে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অসাবধানতাবশত পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এফপি/ফ