Dhaka, Sunday | 2 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 2 August 2026 | English
শিরোনাম:

খুলনার র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ ‘বি কোম্পানির’ তিন সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৮:৫২ পিএম  (ভিজিটর : ৯০)

খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি ও নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকাসহ কথিত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ **'বি কোম্পানির'** তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয় মো. ইলিয়াস সরদার (৪২), মো. সুজন (৩৮) ও মো. নান্না বেপারি (৫৭) কে।

র‍্যাব জানায়, নান্না বেপারির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইলিয়াস ও সুজনের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেএমপি, পিরোজপুর ও বরগুনা জেলায় হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন এবং মামলা শেষে লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝