Dhaka, Wednesday | 29 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 April 2026 | English
আরও ৫ দিন থাকতে পারে বৃষ্টি
বৃষ্টির দিনেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে?
রাজধানীতে সকাল থেকে বৃষ্টি
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
শিরোনাম:

রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি, প্রশাসনের সভায় সাংবাদিকদের ক্ষোভ

প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:২০ পিএম  (ভিজিটর : ১১৯)

দিনে দুপুরে বাড়ি ঘরে ডাকাতি, সড়কে যানবাহন চুরি ছিনতাই, জনমনে আতঙ্কের ঘটনা বেড়ে যাওয়ায় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের প্রতিনিধিরা। অপরাধ প্রবণতা কমাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এমন ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।  

বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। এতে 
 উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মাহারুব জাবিন, গোলাকান্দাইল  ইউপি চেয়ারম্যান  নাসির উদ্দিনসহ আরো অনেকে। 

সভায় গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাবার বিতরণ, শিক্ষাঙ্গনে মাদক সেবীদের আনাগোনা, উপজেলার বিভিন্ন এলাকার মাদক বিক্রি, ইদানিং হত্যা, ডাকাতি, ছিনতাই, চুরি, লাশ উদ্ধারসহ অপরাধ প্রবণতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। 

এ সময় সাংবাদিকরা বলেন, ঢাকা সিলেট মহাসড়কের ডাকাতি, পূর্বাচল ৩শ ফুট সড়কে ছিনতাই, মধুখালী, গোলাকান্দাইল, কায়েতপাড়ায় বাড়ি ঘরে একাধিক ডাকাতি বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহীনির ভূমিকা নেই বললেই চলে। টহল কমিয়ে দিয়েছেন ৷ দায়িত্বে অবহেলা করছেন ওসিসহ সংশ্লিষ্টরা। এ বিষয়ে রূপগঞ্জবাসির নিরাপত্তায় কার্যত ভূমিকা রাখার দাবী করেন তারা। 

এ সময়  রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বক্তব্যে নিরাপত্তারা আশ্বাস দিলেও সম্প্রতি ডাকাতির ঘটনায় অগ্রগতি বিষয়ে সদুত্তর দিতে পারেননি। 

সভাপতির বক্তব্যে ইউএনও সাইফুল ইসলাম বলেন, সকল ধরনের অপরাধ প্রবণতা কমাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। রূপগঞ্জবাসির কাঙ্ক্ষিত সেবাদানে প্রশাসন ও পুলিশ তৎপর।  
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝