কেশবপুরে মেয়ের হাতে গৌরি অধিকারি (৮৫) নামে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে। এসময় মায়ের হত্যাকারী সাধনা অধিকারিকে (৫০) আটক করেছে। থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পারিবারিক কলহের জের ধরে কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকার মৃত কালীপদ অধিকারির স্ত্রী গৌরি অধিকারিকে তার মেয়ে সাধনা লোহার রর্ডদিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। এরপর অতিরিক্ত রক্তক্ষনের ফলে সে মারা যায়।
প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ তাদের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় সাধনাকে পুলিশ আটক করে। এলাকাবাসী জানায়, সাধনা অধিকারির মস্তিস্ক বিকৃত। গত ১০ বছর আগে তার মাথায় আঘাত লাগার কারনে তার মস্তিস্ক বিকৃত ঘটেছে। তবে সাধনা অধিকারি তার মায়ের মাথায় আঘাত করেছে কি-না তা কেউ দেখেনি বলে মহল্লাবাসী জানায়।
কেশবপুর থানার অফিসার (ভারপ্রাপ্ত) ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, মেয়ের হাতে মা গৌরি অধিকারী নিহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ অভিযোগে জিজ্ঞাসা বাদের জন্য তার মেয়ে সাধনাকে আটক করা হয়েছে।