Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

শৈলকুপায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:১৬ পিএম  (ভিজিটর : ৬৭)

ঝিনাইদহের শৈলকুপায় দুই দিনব্যাপী পবিত্র হামদ-নাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা সুশৃঙ্খল ও নান্দনিক পরিবেশে সম্পন্ন হয়েছে।

‎জাহানারা কওমী মহিলা মাদ্রাসার আয়োজনে শনিবার ২৫ এপ্রিল প্রথম দিনে মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে মহান আল্লাহ তাআলার প্রশংসা এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর শানে হামদ-নাত পরিবেশন করে।

তাদের সুমধুর কণ্ঠে পরিবেশিত হামদ-নাতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে এবং সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক আবহ। রোববার (২৬ এপ্রিল) শেষদিন অনুষ্ঠিত হয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। এতে জেলা ও উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে প্রতিযোগীরা শুদ্ধ তিলাওয়াত ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে তাদের দক্ষতা প্রদর্শন করেন।

‎অনুষ্ঠানে মুফতি হেদায়েতউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব নুর আলম বিশ্বাস।

‎এসময় তিনি সংক্ষেপে বক্তব্যে বলেন, কোরআনের শিক্ষা নৈতিক ও আদর্শ সমাজ গঠনের ভিত্তি। তিনি শিক্ষার্থীদের এ শিক্ষাকে জীবনে ধারণের আহ্বান জানান।

‎এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ঈসরাইল হোসেন, মাসুদুর রহমান ও আবিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দুই দিনের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝