ঝিনাইদহের শৈলকুপায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ডিলারকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের সার ডিলার মেসার্স নিধির কুমার সাহা এবং উমেদপুর ইউনিয়নের ডিলার শুভ এন্টারপ্রাইজকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কৃষি খাতে সুষম সরবরাহ নিশ্চিত করতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অবৈধ মজুদ কোনোভাবেই সহনীয় নয়। নিয়মবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/জেএস