Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

চলনবিলে বোরো ধান কাটার উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:২৬ পিএম  (ভিজিটর : ১৩)

চলনবিলের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। কৃষকের হাসি আর ব্যস্ততায় মুখরিত পুরো এলাকা। বোরো ধান কাটা উৎসবের মধ্য দিয়ে শুরু হলো মৌসুমের প্রধান ফসল ঘরে তোলার আনুষ্ঠানিকতা।

নাটোরের সিংড়া চলনবিল এলাকায় বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এ উৎসবের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান। এসময় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার খলিলুর রহমান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি সমৃদ্ধ চলনবিল অঞ্চলে ধান কাটার এই আয়োজনকে ঘিরে কৃষকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

এবারে চলনবিলে ধানের বিঘা প্রতি ফলন ২২ থেকে ২৫ মন হারে বলে আশা কৃষি বিভাগের। এবছর নাটোর জেলায় প্রায় ৫৮ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে  চলনবিলের সিংড়া অংশের চলনবিলে ৩৬ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, অনুকূল আবহাওয়া ও সরকারি বিভিন্ন সহায়তার কারণে এ বছর বোরো ধানের ভালো ফলনের আশা করছেন কৃষকরা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝