Dhaka, Monday | 20 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 20 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

কোটালীপাড়ায় জমিজমা বিরোধে কৃষককে হত্যার অভিযোগ

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:০৮ পিএম  (ভিজিটর : ৯)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মনোতোষ ঘটক (৬০) নামে এক কৃষককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল বিকেলে উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মনোতোষ ঘটক খাগবাড়ী গ্রামের সিদ্ধেশ্বর ঘটকের ছেলে।

জানাগেছে,খাগবাড়ী গ্রামের মনোতোষ ঘটকের সাথে একই গ্রামের গৌরাঙ্গ ঘটকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। 
এরই জেরে বিকেলে মনোতোষ ঘটক ও গৌরাঙ্গ ঘটকের কথা কাটাকাটি হয়।এই কথা কাটাকাটির এক পর্যায়ে গৌরাঙ্গ ঘটক ও তার স্ত্রী পুতুল ঘটক মিলে মনোতোষ ঘটককে মারধর করে।

এতে মনোতোষ ঘটক গুরুতর আহত হয়।গুরুতর আহত মনোতোষকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

প্রতিবেশী তন্ময় ঘটক বলেন, বিকেলে মনোতোষ ঘটকের সাথে জমিজমা নিয়ে গৌরাঙ্গ ঘটক ও স্ত্রী পুতুল ঘটকের কথা কাটাকাটি হয়।এক পর্যায়ের তাদের মাঝে হাতাহাতি হলে মনোতোষ ঘটক মাটিতে পড়ে যায়।তাকে নিয়ে হাসপাতালে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসক ডা.তমাল অধিকারী বলেন, মনোতোষ ঘটককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।তার শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে জানার জন্য গৌরাঙ্গ ঘটকের বাড়ীতে গিয়ে তাকে বা তার পরিবারে কাউকে পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার এস আই উত্তম সেন বলেন,মনোতোষ ঘটকের পরিবারের লোকজন মৌখিক ভাবে হত্যার অভিযোগ করেছে।তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ দিলে তদন্তপুর্বক মামলা গ্রহণ করা হবে।

তবে লাশ ময়নাতদন্ত করা হবে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝