Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আগামী পাঁচ দিনে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ
শিরোনাম:

স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:৫৮ পিএম  (ভিজিটর : ২৮৬)

সিলেটের বালাগঞ্জ উপজেলার কালীবাড়ি বাজারে অরাজনৈতিক সামাজিক সংগঠন স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার (১৮ এপ্রিল) বিকালে স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের কোষাধ্যক্ষ ও সাংবাদিক আতাউর রহমান কাওছারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শেখ আলাউদ্দীন রিপন, এনটিভি ইউরোপ প্রতিনিধি সাংবাদিক জুবেল আহমদ সেকেল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সদস্য সিনিয়র সাংবাদিক রজত কান্তি চক্রবর্তী, আদমজী হাইস্কুল ও কলেজের সভাপতি ও শিক্ষানুরাগী জুসেফ আলী চৌধুরী, মানবাধিকার কর্মী হাজি মাসুক মিয়া, সমাজসেবক ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম রাজু, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমীর আলী, সহ-সভাপতি ও বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাবুদ্দিন শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেদোয়ান আহমদ, আহমদ আলী, আবুল কালাম, পলাশ পুরকায়স্থ, সংগঠনের সভাপতি রবিউল ইসলাম মাসুম, সহ-সাধারণ সম্পাদক প্রণব পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান গাজী, প্রবীণ আলেম মাওলানা হুসাইন আহমদ আওলাদ, মাওলানা ফেরদাউস আলী, ছাত্রনেতা সালেহ আহমদ, সজীব সুমন, জাহাঙ্গীর আলম, তাজিদ হুসেন, আলী আহসান মুজাহিদ, মাহিন, মাহবুব, রাহিম, এহসান আলী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজ থেকে মাদক, অপরাধ ও নৈতিক অবক্ষয় দূর করতে তরুণদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়।

তারা আরও বলেন, “বর্তমান সময়ে তরুণ সমাজকে মোবাইল ও অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও শিক্ষামূলক কার্যক্রমের বিকল্প নেই। স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাব এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজ উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখছে।”

অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী হেলাল আহমদ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাব একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে বালাগঞ্জ এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝