Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আগামী পাঁচ দিনে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ
শিরোনাম:

ডিবি হেফাজতে নির্যাতন, পিরোজপুরে ওসি-কনস্টেবল প্রত্যাহার

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:২৪ পিএম  (ভিজিটর : ৮)

পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মেসে অস্থায়ী কেয়ারটেকার মোঃ ইউনুস ফকির কে জিজ্ঞাসাবাদের নামে এক ব্যক্তিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় ওসি সহ দুই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ওসি সহ দুই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকি।

প্রত্যাহার হওয়া তিনজন হলেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফুল ইসলাম। বিপি নাম্বার ৮১০৮১২৮৬৬৩ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)। পুলিশ কনস্টেবল মো: কাওসার ও পুলিশ কনস্টেবল মো: আব্দুল্লাহ আল মামুন।

ভুক্তভুগী মোঃ ইউনুস ফকির (৪০) পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামের মৃত মোবারেক আলী ফকিরের ছেলে। তিনি দুই মেয়ের জনক। পুলিশ অফিসার্স মেসের অস্থায়ী কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন, বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার পরিবার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন।

ইউনুস এর পরিবার ও স্থানীয়রা জানান, গত সোমবার ১৩ এপ্রিল টাকা চুরির অভিযোগে মেসে কেয়ারটেকার ইউনুসকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের সময় তাকে অমানবিকভাবে শারীরিক নির্যাতন করা হয়। এমনকি তার শরীরের সংবেদনশীল স্থানে মোমের আগুন দিয়ে পোড়ানো হয়েছে। ঘটনাটি গোপন রাখতে প্রথমে তাকে সরকারি হাসপাতালে ভর্তি না করে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসকদের কাছেও প্রকৃত ঘটনা বলতে বাধা দেওয়া হয়। পরদিন (১৪ এপ্রিল) পুলিশ সুপারের নির্দেশে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেও নির্যাতনের প্রকৃত ঘটনা গোপন রাখতে ইউনুসকে ভিন্ন বক্তব্য দিতে চাপ প্রয়োগ করা হয়েছে বলে দাবীপরিবারের। পরবর্তীতে ইউনুসকে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী'র কাছে নিয়ে যায়। এরপর তিনি ইউনুসের কাছ থেকে বিস্তারিত শোনার পর ওই মেসে কাজ করা ঝাড়ুদার শাকিলকে ডেকে পাঠান। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে শাকিল টাকা চুরির কথা স্বীকার করে এবং পুলিশ সেই টাকা উদ্ধার করে। এরপর ইউনুস প্রথমে যে টাকা দিয়েছিল সেগুলো তাকে ফেরত দেওয়া হয়। এছাড়া পুলিশের সাথে পেরে উঠবে না এই আশঙ্কায় তারা কোথাও কোন অভিযোগ দেয়নি।

ইউনুসের ভাই আনিসুর রহমান বলেন, আমার ভাইয়ের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা চরম অমানবিক। যেভাবে আমার ভাইকে নির্মম নির্যাতন করা হয়েছে তার বর্ননা দেয়াও অসম্ভব। আমার ভাইয়ের জীবন পঙ্গু করে দেয়া হয়েছে। আমার ভাইয়ের পর্যাপ্ত চিকিৎসা দরকার।  আমরা  এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।

ইউনুসের ভাইয়ের মেয়ে মাহমুদা জানান, আমরা অনেকবার আরিফ স্যার সহ সবাইকে বোঝানোর চেষ্টা করেছি ওনারা আমাদের কোন কথাই শোনেননি।  আমার চাচাকে অনেক মেরেছেন।  আমরা এর উপযুক্ত বিচার চাই।  কি করবে আমরা চাচা কিভাবে কাজ করবে ওনি তো এখন প্রায় অচল।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হাওলাদার জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং পুরুষাঙ্গে পোড়ার আলামত পাওয়া গেছে। তিনি বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি আছেন।  

তবে অভিযোগের বিষয়ে আরিফুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনাটির জন্য দুক্ষ প্রকাশ করেন। তিনি কোন নির্যতন করেননি তবে রিপন নামে তাদের এক সোর্স রান্নাঘরে নিয়ে মোমবাতির ঘটনাটি ঘটিয়েছে। তিনি এ ঘটনায় এমন নির্যাতন কখনোই করেনি।

এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকি বলেন, প্রথমে আমরা বিষয়টি জানতে পারিনি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে ডিবির ওসি আরিফ সহ দুই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদরে ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। ইউনুসকে চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব জেলা পুলিশ বহন করবে এবং সুস্থ্য হয়ে সে স্বপদে কাজ করবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝