Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আগামী পাঁচ দিনে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ
শিরোনাম:

প্রশাসনকে সহযোগিতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শিমুল বিশ্বাস এমপির

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:৩০ পিএম  (ভিজিটর : ৫)

পাবনা সদর থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মামলার জট, বিচারপ্রক্রিয়ার ধীরগতি এবং জননিরাপত্তা নিয়ে উদ্বেগ উঠে এসেছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে পাবনা পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার ও পৌর প্রশাসক মোঃ মনিরুল ইসলাম, সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর ইসলাম। আয়োজন করে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম। এতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ, ভুক্তভোগী ও সাধারণ মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শিমুল বিশ্বাস বলেন, আইনশৃঙ্খলা সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তিনি দ্রুত বিচার নিশ্চিত এবং জননিরাপত্তা জোরদারে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থাপিত তথ্যে দেখা যায়, মার্চ ২০২৬ মাসে থানায় মোট মামলা ২৬০টি, যার মধ্যে নতুন মামলা ৬২টি এবং নিষ্পত্তি হয়েছে ৫৬টি। মাস শেষে মূলতবি মামলা দাঁড়ায় ২০৪টি। একই সময়ে ৮৩ জনকে গ্রেফতার এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

এপ্রিল ২০২৬-এর প্রথমার্ধে মোট মামলা ২৩৭টি, নতুন মামলা ৩৩টি এবং নিষ্পত্তি হয়েছে ২০টি। এতে মূলতবি মামলা বেড়ে দাঁড়িয়েছে ২১৭টি। এ সময়ে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সভায় উন্মুক্ত প্রশ্নত্তর পর্বে বক্তারা বলেন, মামলার তুলনায় নিষ্পত্তির হার কম থাকায় মূলতবি মামলা বাড়ছে, যা বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়াচ্ছে। নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং তদন্ত কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেওয়া হয়।

পুলিশি সেবার মান উন্নয়ন, দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত এবং জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয় সভা থেকে। সভায় প্রাপ্ত সুপারিশগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ সুপার।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝