Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

নিজ রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা!

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৭ পিএম  (ভিজিটর : ২০১)

খুলনার রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, কনস্টেবল সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার এসআরপি এবং সোনাডাঙ্গা থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। 

বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন মহিলা পুলিশ সদস্য।

তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

জানতে চাইলে খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস  গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে। 

তিনি গেল বছরের ৩ নভেম্বর এখানে যোগদান করেন। তার আচার-আচারণ ভাল ছিল। ভোর রাত ৪-৬টা পর্যন্ত তার ডিউটি ছিল। ভোর সাড়ে ৪টার দিকে তার ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করে। 

পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। 
 
এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝