Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও র‍্যালি

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫১ পিএম  (ভিজিটর : ৯)

শেরপুরের নালিতাবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চ ও গড়কান্দা এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।

শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমীন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, এম.এ রায়হান, আমিনুল ইসলাম জিন্নাহ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

অন্যদিকে, গড়কান্দা এলাকায় শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপির উদ্যোগেও পৃথক কর্মসূচি পালিত হয়। সেখানেও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করা হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝