Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির চাপায় সিএনজি চালক নিহত

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০ পিএম  (ভিজিটর : ৭৮)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় জামাল মিয়া (৩২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। ভয়াবহ দুর্ঘটনায় তাঁর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

সোমবার (৩১ আগস্ট) রাত ৮টা ২০ঘটিকার সময় উপজেলার কুট্টাপাড়া এলাকায় ব্র্যাক অফিসের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া সরাইল উপজেলার নোয়াগাঁও কানিউচ্চ গ্রামের মন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে জামাল মিয়া সিএনজি নিয়ে কুট্টাপাড়া এলাকায় মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় দ্রুতগতির অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় তাঁর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ  সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেন। ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় সেটি শনাক্তে কাজ করছে পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় সিএনজি চালক জামাল মিয়া নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে গেছে। ঘাতক গাড়ি ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝