Dhaka, Sunday | 11 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 11 October 2026 | English
শিরোনাম:

দোহাজারী পৌরসভায় নাগরিক কমিটির আনুষ্ঠানিক যাত্রা

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:০৭ পিএম আপডেট: ১৭.০৪.২০২৬ ৭:২২ পিএম  (ভিজিটর : ১৭১)

চন্দনাইশে দোহাজারী পৌরসভা নাগরিক কমিটির অভিষেক ও নবনির্বাচিত চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু কনভেনশন হলে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ আলী আকবর। এ উপলক্ষে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, দোহাজারী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন জনি, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আলম, সহ-সভাপতি সাবেক মেয়র লোকমান হাকিম, অর্থ সম্পাদক বাহাদুর ইসলাম, বিষ্ণু যশা চক্রবর্তী, কাজী শাহাজান, আমির হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আগামী ১৮ এপ্রিল দিনব্যাপী দোহাজারী সাঙ্গু কনভেনশন হলে নব গঠিত কমিটির অভিষেক ও নব নির্বাচিত নব-নির্বাচিত চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝