Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আগামী পাঁচ দিনে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ
শিরোনাম:

আদমদীঘিতে পরিচ্ছন্নতার নতুন যাত্রা শুরু করলেন এমপি মহিত

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:২২ পিএম  (ভিজিটর : ৬)

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বগুড়ার আদমদীঘিতে পরিস্কার পরিচ্চন্নতা কর্মসুচী পালন করা হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আয়োজনে এই কর্মসুচীর উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক এ উপজেলায় আমরা চিকুনগুনিয়া বা ডেঙ্গু মুক্ত করতে নগর ও জনপদের সৌদর্য্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। পরিস্কার পরিচ্ছন্নতা শুধু মানুষের মনকে সতেজ করেনা রোগবালাই রক্ষার পাশাপাশি পরিবেশকে দুষনমুক্ত হয়। সর্বোপরি পরিস্কার পরিচ্ছন্নতা ইসলামের অঙ্গ। সাংবাদিকসহ সকল মানুষের সহযোগিতায় এলাকার উন্নয়নের কাজ করে যেতে চাই। আদমদীঘি সদরের বিএনপির কার্যালয় থেকে এ সংক্রান্ত গনসচেতনতা মুলক র‌্যালি শেষে আদমদীঘি উপজেলা সদরের বিভিন্ন স্থানে ঝাড়–দিয়ে এমপি আব্দুল মহিত তালুকদার-সহ বিএনপি ও শ্রমিকদলের নেতাকর্মিদের নিয়ে তিনি পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচী পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আবু মোতালেব, সাজেদুর রহমান এ্যাঞ্জেল, এসএম জুয়েল রানা, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, নাজিম উদ্দীন, উপজেলা শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, সান্তাহার পৌর শ্রমিকদল নেতা মাসুদ রানা, পৌর মহিলা দলের সভানেত্রী হাসিনা মমতাজ মুক্তা, যুবদল নেতা শাহিনুর ইসলাম, শিহাব চৌধুরী, রিয়ন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝