Dhaka, Sunday | 2 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 2 August 2026 | English
শিরোনাম:

কাউখালী উপজেলা প্রশাসনের খাল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:১১ পিএম  (ভিজিটর : ১২৬)

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে খাল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে এ কর্মসূচির আওতায় উপজেলার ইকোপার্ক সংলগ্ন খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিস্কার করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান উক্ত কর্মসুচিতে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদ ইসলামী কমপ্লেক্সের প্রধান শিক্ষক মাওলানা মোঃ মোশাররফ হোসেন,  গ্রীন ফোর্স বাংলাদেশের উপজেলা কমিটির সভাপতি এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম ফিরোজ, জেলা ছাত্রদের সাবেক সহ সভাপতি মাওলাদ হোসেন মঈন, মোঃ  উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শোয়াইব সিদ্দিকী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার জলাবদ্ধতা নিরসন ও সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন খাল, নালা পরিষ্কার করা হবে।
 
এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝