রংপুরের কাউনিয়ায় সাগর মিয়া (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিজ শয়নঘরে ধরনার সাথে গলায় রশি দিয়ে পেঁচানো ঝুলন্তবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর মীরবাগ ড্রাইভারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত যুবক ওই এলাকার আজগার আলীর ছেলে। নিহতের স্বজনরা জানায়, প্রায় সময় মস্তিস্ক জনিত অসুস্থতায় ভুগছিলেন সাগর মিয়া। এরআগেও তিনি একাধিকবার আত্মহননের চেষ্টাকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেছে।
শুক্রবার রাতের যে কোন সময় সবার অজান্তে সে গলায় ফাঁস দেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ শয়ন ঘরে ধরনার সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্তবস্থায় সাগর মিয়ার মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক জানান, এ মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
আইনীব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তবে এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় চলছে নানা গুঞ্জন, এটি হত্যা না আত্মহত্যা! সুষ্ঠু তদন্ত করে এ ঘটনা উন্মোচন হোক দাবি সবার।
এফপি/জেএস