Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

মাগুরায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:১৫ পিএম  (ভিজিটর : ৮৭)

হৃদরোগ, স্ট্রোকসহ অন্যান্য অসংক্রামক রোগে মৃত্যুহার কমানো এবং বাংলাদেশ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে মাগুরায় জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় প্রোগ্রাম অফিসার মোঃ আসলাম পারভেজ, সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান, ফিল্ড অফিসার মো. মোহায়মিনুল ইসলাম ও লজিস্টিক অফিসার মো: রাশেদ্দুজামান।

সভায় জেলার ৪ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অংশগ্রহণ করেন। সভায় জেলার বিভিন্ন পর্যায়ে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝